• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা দক্ষিণ শাখার মধ্যবর্তী কমিটি ঘোষণা উখিয়া-টেকনাফ সীমান্তে ৬৪ বিজিবির পৃথক অভিযান ৪ আসামিসহ ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা মোহাম্মদ আবদুল্লাহর সাবরাং ইউনিয়ন সাংগঠনিক ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত। টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত রাখার ঘোষণা- শাহ্ জাহান চৌধুরী টেকনাফে নৌকায় অভিনব কায়দায় ১৪ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২ বাল্যবিবাহ, শিশুশ্রম মুক্ত টেকনাফ গড়ার লক্ষ্যে সভা অনুষ্ঠিত উত্তাল নাফ নদীতে বিজিবির দুঃসাহসিক অভিযান- ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩ টেকনাফে ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ টেকনাফে র‌্যাবের চেকপোস্টে ১ লাখ ইয়াবাসহ পিকআপ- গ্রে*প্তা*র ২

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৩৩ বস্তা সার ও ২টি কাঠের নৌকা জব্দ

গিয়াস উদ্দিন ভুলু / ৫১ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

গিয়াস উদ্দিন ভুলু।। 

টেকনাফে পৃথক দুটি অভিযানে মিয়ানমারে পাচারের আগেই ৩৩ বস্তা সার ও দুটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১০ জুলাই) গভীর রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীন দমদমিয়া বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব সার ও নৌকা উদ্ধার করেন।
বিজিবি সূত্র জানায়, প্রথম অভিযানটি রাত ১২টা ১০ মিনিটে জাদিমুড়া এলাকায় পরিচালনা করা হয়। এ সময় নাফ নদীর তীর থেকে একটি হস্তচালিত কাঠের নৌকা এবং ১০ বস্তা সার জব্দ করা হয়।
এর মাত্র ১০ মিনিট পর দ্বিতীয় অভিযান চালানো হয় ওমরখাল সংলগ্ন নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগান এলাকায়। এ অভিযানে আরও ২৩ বস্তা সার ও একটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।
বিজিবির দাবি, জব্দকৃত সারগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সীমান্তবর্তী এলাকায় মজুদ করা হয়েছিল। দুটি অভিযানে মোট ৩৩ বস্তা সার ও ২টি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৫৯ হাজার ৩০০ টাকা।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, “সীমান্ত দিয়ে অবৈধ পণ্য পাচার ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, জব্দকৃত সার ও নৌকাগুলোর বিষয়ে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!