• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা মোহাম্মদ আবদুল্লাহর সাবরাং ইউনিয়ন সাংগঠনিক ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত। টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত রাখার ঘোষণা- শাহ্ জাহান চৌধুরী টেকনাফে নৌকায় অভিনব কায়দায় ১৪ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২ বাল্যবিবাহ, শিশুশ্রম মুক্ত টেকনাফ গড়ার লক্ষ্যে সভা অনুষ্ঠিত উত্তাল নাফ নদীতে বিজিবির দুঃসাহসিক অভিযান- ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩ টেকনাফে ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ টেকনাফে র‌্যাবের চেকপোস্টে ১ লাখ ইয়াবাসহ পিকআপ- গ্রে*প্তা*র ২ সাবরাং ইউনিয়ন বিএনপির ৯নং সাংগঠনিক ওয়ার্ড কমিটি গঠিত টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৫ কেজি আইসসহ ইয়াবা উদ্ধার

অতিবৃষ্টির দুর্যোগে পানিবন্দি মানুষের পাশে বিজিবি, শাহপরীরদ্বীপে ১০০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

গিয়াস উদ্দিন ভুলু / ৮৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

গিয়াস উদ্দিন ভুলু।। 

টানা অতিবৃষ্টি ও বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ এলাকার দুঃস্থ ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। মানবিক সহায়তার অংশ হিসেবে সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টায় শাহপরীরদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সম্প্রতি টানা বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে উপকূলীয় শাহপরীরদ্বীপ এলাকায় অনেক পরিবার পানিবন্দি হয়ে মানবিক সংকটে পড়ে। তাদের দুর্ভোগ লাঘবেই এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এ কার্যক্রমে এলাকার গরিব, দুঃস্থ ও পানিবন্দি মোট ১০০টি পরিবারের হাতে বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগী পরিবারগুলো স্বস্তি প্রকাশ করেন এবং এ মানবিক উদ্যোগের জন্য বিজিবির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

এ সময় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, “বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক”- বিজিবি মহাপরিচালকের এই ভিশন বাস্তবায়নে সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিজিবি সবসময় প্রস্তুত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের মানুষের কল্যাণে মানবিক দায়িত্ব পালনে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!