• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা মোহাম্মদ আবদুল্লাহর সাবরাং ইউনিয়ন সাংগঠনিক ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত। টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত রাখার ঘোষণা- শাহ্ জাহান চৌধুরী টেকনাফে নৌকায় অভিনব কায়দায় ১৪ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২ বাল্যবিবাহ, শিশুশ্রম মুক্ত টেকনাফ গড়ার লক্ষ্যে সভা অনুষ্ঠিত উত্তাল নাফ নদীতে বিজিবির দুঃসাহসিক অভিযান- ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩ টেকনাফে ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ টেকনাফে র‌্যাবের চেকপোস্টে ১ লাখ ইয়াবাসহ পিকআপ- গ্রে*প্তা*র ২ সাবরাং ইউনিয়ন বিএনপির ৯নং সাংগঠনিক ওয়ার্ড কমিটি গঠিত টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৫ কেজি আইসসহ ইয়াবা উদ্ধার

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ভাসতে থাকা ফিশিং বোটসহ ১৯ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

গিয়াস উদ্দিন ভুলু / ৬১ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

গিয়াস উদ্দিন ভুলু।।

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে দুই দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৯ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার প্রদান করা হয়েছে। বর্তমানে বোটসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ জুলাই ‘এফবি মা-২’ নামের একটি ফিশিং বোট ১৯ জন জেলেকে নিয়ে নোয়াখালীর হাতিয়া থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায়। পরে ১৩ জুলাই বোটটির ইঞ্জিন বিকল হয়ে গেলে এটি গভীর সমুদ্রে নিয়ন্ত্রণহীনভাবে ভাসতে থাকে।
দুই দিন পর মোবাইল নেটওয়ার্কের আওতায় আসতে সক্ষম হলে ১৫ জুলাই সকাল ১০টার দিকে বোটে থাকা এক জেলে কোস্ট গার্ডের কাছে বিষয়টি জানিয়ে সহায়তা চান।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্ট গার্ড স্টেশন ভাসানচর এবং অপারেশন সুরক্ষায় নিয়োজিত জাহাজ বিসিজিএস কুতুবদিয়া যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। চট্টগ্রামের নরম্যান্স পয়েন্টের পশ্চিমে গভীর সমুদ্র এলাকা থেকে বিকল ফিশিং বোটসহ ১৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি ফিশিং বোটসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড জানায়, দেশের সমুদ্র উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমুদ্রে কর্মরত জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও যেকোনো জরুরি পরিস্থিতিতে এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!