• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে দিল্লির অবস্থান ‘সরকারের কোনো সম্পৃক্ততা নেই’ টেকনাফের নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযান- ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ‘আইস’ জব্দ টেকনাফে র‍্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সুন্নাহর আলোয় জীবন গড়ার নির্ভরযোগ্য সহচর ‘মুআল্লিমুস সুন্নাহ’ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ৬ পাচারকারী আ/ট/ক হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক র‍্যাব-১৫-এর অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেফতার কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার টেকনাফে ফের ইয়াবাসহ আটক সাবেক বহিষ্কৃত আ.লীগ নেতা হাফেজ উল্লাহ

টেকনাফে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত।

চ্যানেল টেকনাফ ২৪ ডেস্ক।। / ৩৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

  1. চ্যানেল টেকনাফ ২৪ ডেস্ক।।
    কক্সবাজারের টেকনাফে মানব পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, সীমান্ত এলাকায় নজরদারি জোরদার এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় টেকনাফ উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী।
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘প্রত্যাশী’-এর আয়োজনে এবং ‘উইনরক ইন্টারন্যাশনাল’-এর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় মানব পাচারের বর্তমান পরিস্থিতি, পাচারকারীদের কৌশল এবং প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও এস. এম. অনীক চৌধুরী বলেন, নারী ও শিশু পাচার প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। সীমান্ত এলাকায় প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হবে এবং মানব পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, মানব পাচারের শিকার ব্যক্তিদের দ্রুত উদ্ধার, প্রয়োজনীয় সহায়তা এবং পুনর্বাসনের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এ সময় আয়োজক সংস্থা ‘প্রত্যাশী’ এবং সহযোগী প্রতিষ্ঠান ‘উইনরক ইন্টারন্যাশনাল’-এর প্রতিনিধিরা মানব পাচার প্রতিরোধে তাদের চলমান কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ অপরাধ নির্মূলে আরও কার্যকর ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় অংশগ্রহণকারীরা মানব পাচার প্রতিরোধে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ ও মানব পাচারমুক্ত টেকনাফ গড়ে তোলার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!