• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে র‍্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সুন্নাহর আলোয় জীবন গড়ার নির্ভরযোগ্য সহচর ‘মুআল্লিমুস সুন্নাহ’ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ৬ পাচারকারী আ/ট/ক হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক র‍্যাব-১৫-এর অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেফতার কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার টেকনাফে ফের ইয়াবাসহ আটক সাবেক বহিষ্কৃত আ.লীগ নেতা হাফেজ উল্লাহ “টেকনাফে আরবান ডেমনেস্ট্রেটর প্রকল্পের টাউন হল সভা অনুষ্ঠিত” টেকনাফে অপহরণ-সন্ত্রাস বন্ধের দাবিতে রাজু ভাস্কর্যে আমরণ অনশন

টেকনাফে বিজিবির অভিযানে ৮০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকারের মালিক আটক

গিয়াস উদ্দিন ভুলু / ৬২ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

গিয়াস উদ্দিন ভুলু।। 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও সকল ধরনের অবৈধ পণ্য পাচার প্রতিরোধে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ সী-বীচ বিওপি সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে পরিচালিত বিশেষ যানবাহন তল্লাশি অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং একজন আসামিকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, একটি প্রাইভেটকারযোগে টেকনাফ থেকে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে কক্সবাজারের দিকে বিপুল পরিমাণ ইয়াবা পাচার করা হতে পারে। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় সী-বীচ বিওপি চেকপোস্টে গোয়েন্দা নজরদারি ও যানবাহন তল্লাশি জোরদার করা হয়।
পরে বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে টেকনাফ থেকে আসা একটি সাদা রঙের করোলা ক্রস প্রাইভেটকার চেকপোস্টে পৌঁছালে বিজিবির আভিযানিক দল গাড়িটি থামিয়ে তল্লাশি চালায়। চালকের আচরণ সন্দেহজনক হওয়ায় গাড়িটি আরও বিস্তারিতভাবে তল্লাশি করা হলে গাড়ির নিচে বিশেষভাবে তৈরি দুটি লোহার বক্সের ভেতর থেকে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে প্রাইভেটকারের মালিক ইমন হোছাইন (২৮)-কে আটক করা হয়।
আটক ইমন হোছাইন টেকনাফ উপজেলার ডেইল পাড়া (৬ নম্বর ওয়ার্ড) এলাকার কবির আহমদের ছেলে।

জব্দকৃত মালামাল- ইয়াবা ট্যাবলেট – ৮০,০০০ পিস করোলা ক্রস প্রাইভেটকার – ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন – ১টি আইফোন -১টি নগদ টাকা -৭,৮০০ টাকা
জব্দকৃত মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৯২ লাখ ৫৭ হাজার ৮০০ টাকা।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হানিফুর রহমান ভূঁইয়া, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ পণ্য পাচার এবং সীমান্ত এলাকায় সংঘটিত সব ধরনের অপরাধ দমনে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মাদক ও সীমান্ত অপরাধ প্রতিরোধে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টভিত্তিক তল্লাশি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটক আসামি ও জব্দকৃত ইয়াবাসহ অন্যান্য আলামত নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!