• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা দক্ষিণ শাখার মধ্যবর্তী কমিটি ঘোষণা উখিয়া-টেকনাফ সীমান্তে ৬৪ বিজিবির পৃথক অভিযান ৪ আসামিসহ ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা মোহাম্মদ আবদুল্লাহর সাবরাং ইউনিয়ন সাংগঠনিক ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত। টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত রাখার ঘোষণা- শাহ্ জাহান চৌধুরী টেকনাফে নৌকায় অভিনব কায়দায় ১৪ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২ বাল্যবিবাহ, শিশুশ্রম মুক্ত টেকনাফ গড়ার লক্ষ্যে সভা অনুষ্ঠিত উত্তাল নাফ নদীতে বিজিবির দুঃসাহসিক অভিযান- ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩ টেকনাফে ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ টেকনাফে র‌্যাবের চেকপোস্টে ১ লাখ ইয়াবাসহ পিকআপ- গ্রে*প্তা*র ২

নাফ নদী পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, মিয়ানমারের সেনাসদস্যসহ তিন সীমান্তরক্ষী আটক

গিয়াস উদ্দিন ভুলু / ৫৪ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

গিয়াস উদ্দিন ভুলু।।
পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জেরে আবারও কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে দেশটির জান্তা সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় মিয়ানমার সেনাবাহিনীর এক কর্মকর্তা ও দুই পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২০ জুলাই) বিকেলে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীর তীরবর্তী এলাকা থেকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর একটি আভিযানিক দল তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন-মিয়ানমার সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট হেউন ডে টে (৩৮), পুলিশ সদস্য ক্যায়াউ নাইং (৩৫) এবং থেইন জ (৩৩)। তারা মিয়ানমারের ইয়াঙ্গুন ও মংডু এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা বিজিবিকে জানান, রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)-এর নিয়ন্ত্রিত এলাকায় তারা জিম্মি ছিলেন। সেখান থেকে কৌশলে পালিয়ে প্লাস্টিকের জারিকেন (ড্রাম) ভাসিয়ে প্রায় দুই ঘণ্টা নাফ নদী সাঁতরে বাংলাদেশ সীমান্তে প্রবেশের চেষ্টা করেন। এ সময় সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, রাখাইনের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।

তিনি আরও জানান, আটক তিন ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক তিন মিয়ানমার নাগরিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!