• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা দক্ষিণ শাখার মধ্যবর্তী কমিটি ঘোষণা উখিয়া-টেকনাফ সীমান্তে ৬৪ বিজিবির পৃথক অভিযান ৪ আসামিসহ ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা মোহাম্মদ আবদুল্লাহর সাবরাং ইউনিয়ন সাংগঠনিক ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত। টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত রাখার ঘোষণা- শাহ্ জাহান চৌধুরী টেকনাফে নৌকায় অভিনব কায়দায় ১৪ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২ বাল্যবিবাহ, শিশুশ্রম মুক্ত টেকনাফ গড়ার লক্ষ্যে সভা অনুষ্ঠিত উত্তাল নাফ নদীতে বিজিবির দুঃসাহসিক অভিযান- ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩ টেকনাফে ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ টেকনাফে র‌্যাবের চেকপোস্টে ১ লাখ ইয়াবাসহ পিকআপ- গ্রে*প্তা*র ২

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৪০ হাজার ইয়াবা ও ৪৮ ক্যান হান্টার বিয়ার জব্দ, আটক ২

গিয়াস উদ্দিন ভুলু / ৬১ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬

গিয়াস উদ্দিন ভুলু।। 

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও হান্টার বিয়ার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে মোট দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ জুলাই রাতে সী-বীচ বিওপি সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে বিশেষ যানবাহন তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ থেকে চট্টগ্রামগামী একটি সাদা রঙের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে গাড়িটির ট্রাঙ্কের সাইড কভারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় প্রাইভেটকারের চালক ও মালিক ওমর ফারুক রাসেল (৪১)-কে আটক করা হয়। তার কাছ থেকে একটি প্রাইভেটকার, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন ফোন, একটি স্মার্ট ঘড়ি এবং নগদ ২ হাজার ১৮০ টাকা জব্দ করা হয়েছে। জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ১ কোটি ৪০ লাখ ৯ হাজার ৬৮০ টাকা।
অন্যদিকে, একই রাতে দমদমিয়া বিওপি চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় চট্টগ্রাম থেকে টেকনাফগামী পালকি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। তল্লাশিকালে এক যাত্রীর ব্যাগ থেকে ৪৮ ক্যান (৩০০ এমএল) হান্টার বিয়ার উদ্ধার করা হয়।
এ ঘটনায় মো. হাশিম (৫৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ১৭ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, আটক হাশিম এর আগেও হান্টার বিয়ার বহনের অভিযোগে বিজিবির হাতে আটক হয়েছিল এবং বর্তমানে তিনি আদালত থেকে জামিনে মুক্ত ছিলেন।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টভিত্তিক তল্লাশি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটক দুই আসামি এবং জব্দকৃত আলামত নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!