• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে র‍্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সুন্নাহর আলোয় জীবন গড়ার নির্ভরযোগ্য সহচর ‘মুআল্লিমুস সুন্নাহ’ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ৬ পাচারকারী আ/ট/ক হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক র‍্যাব-১৫-এর অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেফতার কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার টেকনাফে ফের ইয়াবাসহ আটক সাবেক বহিষ্কৃত আ.লীগ নেতা হাফেজ উল্লাহ “টেকনাফে আরবান ডেমনেস্ট্রেটর প্রকল্পের টাউন হল সভা অনুষ্ঠিত” টেকনাফে অপহরণ-সন্ত্রাস বন্ধের দাবিতে রাজু ভাস্কর্যে আমরণ অনশন

“টেকনাফে আরবান ডেমনেস্ট্রেটর প্রকল্পের টাউন হল সভা অনুষ্ঠিত”

গিয়াস উদ্দিন ভুলু / ২৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

গিয়াস উদ্দিন ভুলু।। 

কক্সবাজারের টেকনাফে আরবান ডেমনেস্ট্রেটর (ইউডি) প্রকল্পের আওতায় একটি টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় টেকনাফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম জালিয়াপাড়া এলাকায় এ সভার আয়োজন করা হয়।
সভায় পানি সম্পদ ব্যবস্থাপনা, লেক ও বৃষ্টির পানি সংরক্ষণ, প্রকৃতিভিত্তিক বিনোদন, ইকোট্যুরিজম এবং পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে এলাকার টেকসই উন্নয়ন বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সুফলভোগীদের সঙ্গে মতবিনিময় করা হয়।
টেকনাফ পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক এস. এম. অনীক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরবান ডেমনেস্ট্রেটর প্রকল্পের টিম লিডার ড. উইলিয়াম বিরবিক, টিম লিডার এম. এ. সামি ডব্লিউ চৌধুরী, টেকনাফ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মহিউদ্দিন ফয়েজী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় বক্তব্য ও মতামত প্রদান করেন টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র হাসান আহমেদ, সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী, টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন ভুলু, সাংবাদিক আব্দুস সালাম, সাবেক পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র এনামুল হাসান, ব্যবসায়ী আব্দুল জব্বার, শিক্ষক সাইফুল ইসলাম, সিপিপির ইউনিয়ন টিম লিডার মো. ইসহাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ও পৌর প্রশাসক এস. এম. অনীক চৌধুরী বলেন, টেকনাফ পৌর এলাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিশুদ্ধ পানির সংকট। আরবান ডেমনেস্ট্রেটর প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়িত হলে দীর্ঘদিনের এ সংকট অনেকাংশে দূর হবে। একই সঙ্গে পৌরসভার চলমান উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভায় অংশগ্রহণকারীরা প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, পানি ব্যবস্থাপনার উন্নয়ন এবং পর্যটনের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!