• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে র‍্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সুন্নাহর আলোয় জীবন গড়ার নির্ভরযোগ্য সহচর ‘মুআল্লিমুস সুন্নাহ’ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ৬ পাচারকারী আ/ট/ক হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক র‍্যাব-১৫-এর অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেফতার কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার টেকনাফে ফের ইয়াবাসহ আটক সাবেক বহিষ্কৃত আ.লীগ নেতা হাফেজ উল্লাহ “টেকনাফে আরবান ডেমনেস্ট্রেটর প্রকল্পের টাউন হল সভা অনুষ্ঠিত” টেকনাফে অপহরণ-সন্ত্রাস বন্ধের দাবিতে রাজু ভাস্কর্যে আমরণ অনশন

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ৬ পাচারকারী আ/ট/ক

আব্দুল ওয়াজেদ / ১৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

আব্দুল ওয়াজেদ।। 

চোরাচালান রোধে পরিচালিত বিশেষ অভিযানে মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সার ও কৃষিপণ্যসহ ছয়জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (২৯ জুলাই) রাতে এক প্রেস রিলিজে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান- গত মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টার দিকে নোয়াখালীর ভাসানচরের গাংগুরিয়ার চর সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ড স্টেশন ভাসানচরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১৭ লাখ ৪ হাজার ২৫০ টাকা মূল্যের ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার, ৩ হাজার ৭০০ কেজি ছোলা এবং ৬ হাজার ৮৫০ কেজি বুটের ডাল উদ্ধার করা হয়।

এ সময় পাচারকাজে ব্যবহৃত কার্গো বোট জব্দ করা হয় এবং ৬ জন পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মিডিয়া কর্মকর্তা আরও বলেন, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের গোয়েন্দাভিত্তিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!