• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে র‍্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সুন্নাহর আলোয় জীবন গড়ার নির্ভরযোগ্য সহচর ‘মুআল্লিমুস সুন্নাহ’ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ৬ পাচারকারী আ/ট/ক হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক র‍্যাব-১৫-এর অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেফতার কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার টেকনাফে ফের ইয়াবাসহ আটক সাবেক বহিষ্কৃত আ.লীগ নেতা হাফেজ উল্লাহ “টেকনাফে আরবান ডেমনেস্ট্রেটর প্রকল্পের টাউন হল সভা অনুষ্ঠিত” টেকনাফে অপহরণ-সন্ত্রাস বন্ধের দাবিতে রাজু ভাস্কর্যে আমরণ অনশন

টেকনাফে র‍্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গিয়াস উদ্দিন ভুলু / ২৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

গিয়াস উদ্দিন ভুলু।।

টেকনাফে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫ এর অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

র‍্যাব-১৫ জানায়, গত ৩১ জুলাই বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল টেকনাফ সদর ইউনিয়নের ঝর্ণা চত্বর বাজার এলাকায় অবস্থানকালে জানতে পারে, দরগাছড়া এলাকায় এক মাদক ব্যবসায়ী তার নিজ বসতঘরে বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মজুত করে রেখেছে।
সংবাদের সত্যতা যাচাই করে বিকেল সাড়ে ৫টার দিকে র‍্যাবের দলটি দরগাছড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মোহাম্মদ তাহের (৫০)-কে তার নিজ বসতঘর থেকে আটক করা হয়।
পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ঘরের খাটের নিচে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে খাটের নিচে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‍্যাব সদস্যরা জব্দ করেন।
আটক মোহাম্মদ তাহের টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দরগাছড়া এলাকার মৃত শেখ আহম্মেদের ছেলে।
র‍্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-১৫ জানিয়েছে, মাদক নির্মূলে গোয়েন্দাভিত্তিক অভিযান ও কঠোর আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!