• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা দক্ষিণ শাখার মধ্যবর্তী কমিটি ঘোষণা উখিয়া-টেকনাফ সীমান্তে ৬৪ বিজিবির পৃথক অভিযান ৪ আসামিসহ ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা মোহাম্মদ আবদুল্লাহর সাবরাং ইউনিয়ন সাংগঠনিক ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত। টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত রাখার ঘোষণা- শাহ্ জাহান চৌধুরী টেকনাফে নৌকায় অভিনব কায়দায় ১৪ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২ বাল্যবিবাহ, শিশুশ্রম মুক্ত টেকনাফ গড়ার লক্ষ্যে সভা অনুষ্ঠিত উত্তাল নাফ নদীতে বিজিবির দুঃসাহসিক অভিযান- ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩ টেকনাফে ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ টেকনাফে র‌্যাবের চেকপোস্টে ১ লাখ ইয়াবাসহ পিকআপ- গ্রে*প্তা*র ২

টেকনাফের নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযান- ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ‘আইস’ জব্দ

নিজস্ব প্রতিবেদক | টেকনাফ / ৪৪ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক | টেকনাফ
কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং মাদক পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে টেকনাফ থানাধীন নাফ নদীতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক কারবারিরা সংকেত অমান্য করে দ্রুত পার্শ্ববর্তী গোলারচর এলাকায় বোট রেখে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে বোটটিতে তল্লাশি চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস) ও বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মিডিয়া কর্মকর্তা আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও গোয়েন্দাভিত্তিক এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!