• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আরাকান আর্মির জিম্মিদশা থেকে ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রে*প্তা*র টেকনাফে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত রঙ্গিখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অভিভাবক সমাবেশ, নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে টেকনাফে ইউপি সদস্যের পদত্যাগ চট্টগ্রাম বহিঃনোঙ্গরে কোস্ট গার্ডের অভিযান- ২ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আ/ট/ক ২ টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটি থেকে এম এ হাসান বহিষ্কার টেকনাফ পৌর বিএনপির ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নদীপথে ইয়াবা পাচারের সময় ৬৪ বিজিবির হাতে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ ২ জন আটক টেকনাফে র‌্যাবের অভিযান- ইয়াবা, ইলেকট্রিক শক মেশিন ও নগদ টাকাসহ গ্রেফতার ২

টেকনাফ পৌর বিএনপির ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

আব্দুল ওয়াজেদ / ৫৪ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

আব্দুল ওয়াজেদ।।

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) টেকনাফ পৌরসভার আওতাধীন ৮ ও ৯ নম্বর ওয়ার্ড শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ৯ নম্বর ওয়ার্ড জীপ স্টেশন ইউনিটের নতুন কমিটিও ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৩টায় টেকনাফ উপজেলা ও পৌর বিএনপির কার্যালয় সংলগ্ন মাঠে এ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। টেকনাফ পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করা হয়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সদস্য সচিব হাফেজ এনামুল হাসান। সম্মেলন পরিচালনা করেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম।

এ সময় উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাছান আহমেদ কাউন্সিলর, বর্তমান কমিটির  যুগ্ম আহবায়ক যথাক্রমে- ছৈয়দ আলম, মোহাম্মদ ইসমাইল ও ফরহাদ আমিন, সম্মানিত সদস্য মোহাম্মদ সেলিম ও নুরুল আলম দস্তগীর।
এছাড়া টেকনাফ উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ কাইয়ুম, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল শুক্কুর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আবদুল্লা, পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুর রশিদ, পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল মন্নান নবাব, পৌর কৃষক দলের আহ্বায়ক মনির আলম বাদশাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কাউন্সিল অধিবেশনে ওয়ার্ডভিত্তিক সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা শেষে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।

৮ নম্বর ওয়ার্ড (দক্ষিণ)-
সভাপতি মোহাম্মদ ইয়াকুব, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রফিক, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক এনামুল হক ওরফে জাপাইন্না।

৯ নম্বর ওয়ার্ড (উত্তর)-
সভাপতি আব্দুল গফফার, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ফারুক বাদশা, সাধারণ সম্পাদক নুরুল হক এবং সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান।

৯ নম্বর ওয়ার্ড জীপ স্টেশন ইউনিট-
সভাপতি আবু বক্কর, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্হামদ হারুন এবং সাংগঠনিক সম্পাদক খুরশিদ।

এসময় টেকনাফ পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক বলেন-

নবগঠিত ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দকে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নেতাকর্মীদের নিজেদের মধ্যে বিভেদ ভুলে বিএনপির আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে তাদের অধিকার আদায়ে কাজ করার জন্য নবগঠিত কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি।

পৌর বিএনপির সদস্য সচিব হাফেজ এনামুল হাসান বলেন- তৃণমূল নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি। নতুন কমিটির মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। তিনি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে দলীয় শৃঙ্খলা মেনে (উখিয়া টেকনাফ আসনের সাংসদ শাহজাহান চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

কাউন্সিল ও সম্মেলনে বক্তারা বলেন- নবগঠিত কমিটির নেতৃত্বে ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে দলের কার্যক্রম সাধারণ মানুষের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দিতে হবে। দলের স্বার্থে সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সম্মেলনে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরে নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে দলীয় ঐক্য সুসংহত করার আহ্বান জানান উপস্থিত নেতাকর্মীরা।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দও দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!