• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আরাকান আর্মির জিম্মিদশা থেকে ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রে*প্তা*র টেকনাফে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত রঙ্গিখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অভিভাবক সমাবেশ, নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে টেকনাফে ইউপি সদস্যের পদত্যাগ চট্টগ্রাম বহিঃনোঙ্গরে কোস্ট গার্ডের অভিযান- ২ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আ/ট/ক ২ টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটি থেকে এম এ হাসান বহিষ্কার টেকনাফ পৌর বিএনপির ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নদীপথে ইয়াবা পাচারের সময় ৬৪ বিজিবির হাতে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ ২ জন আটক টেকনাফে র‌্যাবের অভিযান- ইয়াবা, ইলেকট্রিক শক মেশিন ও নগদ টাকাসহ গ্রেফতার ২

চট্টগ্রাম বহিঃনোঙ্গরে কোস্ট গার্ডের অভিযান- ২ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আ/ট/ক ২

প্রেস বিজ্ঞপ্তি।। / ৩১ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি।।

চট্টগ্রামের বহিঃনোঙ্গর সমুদ্র এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ১২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়।

সোমবার (১০ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে মাদক ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার মধ্যরাত আনুমানিক ৩টার দিকে চট্টগ্রামের বহিঃনোঙ্গর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অপারেশন ‘সমুদ্র প্রহরায়’ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ কুতুবদিয়া ও আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে বোটটি আটক করে।

তল্লাশি চালিয়ে বোটটি থেকে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৫০ লাখ টাকা।
আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, একটি সংঘবদ্ধ মাদক চক্র মিয়ানমারের বিভিন্ন এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে চট্টগ্রামে পাচারের চেষ্টা করছিল।

কোস্ট গার্ড জানায়- দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির মাধ্যমে মাদকের এই বড় চালান সম্পর্কে তথ্য পাওয়া যায়। চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।
জব্দকৃত ইয়াবা, বোট ও আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!