ডেক্স রিপোর্ট।।
টেকনাফ উপজেলার ৪নং সাবরাং ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য (ইউপি মেম্বার) ছিদ্দিক আহমদ পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধির দায়িত্ব পালনের পাশাপাশি টেকনাফ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বুধবার (১২ আগস্ট) টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত পদত্যাগপত্র জমা দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে ইউপি সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান।
পদত্যাগপত্রে ছিদ্দিক আহমদ উল্লেখ করেন, তিনি সাবরাং ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সাধারণ সদস্য হিসেবে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন তবে বর্তমানে কিছু ব্যক্তিগত ও পারিবারিক অনিবার্য সমস্যার কারণে ইউনিয়ন পরিষদের নিয়মিত কার্যক্রম এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে যথাযথভাবে অংশগ্রহণ করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।
এ অবস্থায় তিনি সম্পূর্ণ স্বেচ্ছায় ও সুস্থ মস্তিষ্কে ইউপি সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন।
চিঠিতে তিনি পদত্যাগপত্র গ্রহণ করে উল্লিখিত তারিখ থেকে তাকে ইউপি সদস্য পদের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।
তবে তার পদত্যাগের বিষয়ে প্রশাসনের পরবর্তী সিদ্ধান্ত কিংবা পদত্যাগপত্রটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
https://slotbet.online/