• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আরাকান আর্মির জিম্মিদশা থেকে ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রে*প্তা*র টেকনাফে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত রঙ্গিখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অভিভাবক সমাবেশ, নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে টেকনাফে ইউপি সদস্যের পদত্যাগ চট্টগ্রাম বহিঃনোঙ্গরে কোস্ট গার্ডের অভিযান- ২ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আ/ট/ক ২ টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটি থেকে এম এ হাসান বহিষ্কার টেকনাফ পৌর বিএনপির ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত নদীপথে ইয়াবা পাচারের সময় ৬৪ বিজিবির হাতে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ ২ জন আটক টেকনাফে র‌্যাবের অভিযান- ইয়াবা, ইলেকট্রিক শক মেশিন ও নগদ টাকাসহ গ্রেফতার ২

টেকনাফে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত

গিয়াস উদ্দিন ভুলু / ২৪ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

গিয়াস উদ্দিন ভুলু।। 

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের টেকনাফে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলে ও মাছ চাষিদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী। উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা শহীদুল আলমের সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলাউদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক এইচ এম ওসমান (গনি), সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী, টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন ভুলু, রোটেট একুয়াকালচারের টেকনিশিয়ান এস এম শফিকুল ইসলাম, বাগদা চিংড়ি চাষি জয়নাল, টেকনাফ নৌ-পুলিশের এসআই সুমন এবং উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জালাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। “আমরা সবাই মাছে-ভাতে বাঙালি” এই ঐতিহ্যকে ধরে রাখতে জেলে ও মাছ চাষিদের প্রয়োজনীয় সহযোগিতা এবং তাদের উৎপাদন ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

বক্তারা আরও বলেন- দীর্ঘদিন ধরে নদী ও সাগরে মাছ শিকারে যাওয়া প্রকৃত জেলেদের আড়ালে যারা জেলের ছদ্মবেশে মাদক ও মানবপাচারের মতো অপরাধে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। পাশাপাশি মাছ ধরার কাজে ব্যবহৃত ফিশিং ট্রলার ও নৌকাগুলোকে নিবন্ধনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে টেকনাফ উপজেলার সফল মাছ চাষিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করেন অতিথিরা।

মৎস্য খাতের উন্নয়ন, জেলে ও মাছ চাষিদের উৎসাহিত করা এবং উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিতে এ খাতের অবদান আরও বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!