• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা মোহাম্মদ আবদুল্লাহর সাবরাং ইউনিয়ন সাংগঠনিক ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত। টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত রাখার ঘোষণা- শাহ্ জাহান চৌধুরী টেকনাফে নৌকায় অভিনব কায়দায় ১৪ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২ বাল্যবিবাহ, শিশুশ্রম মুক্ত টেকনাফ গড়ার লক্ষ্যে সভা অনুষ্ঠিত উত্তাল নাফ নদীতে বিজিবির দুঃসাহসিক অভিযান- ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩ টেকনাফে ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ টেকনাফে র‌্যাবের চেকপোস্টে ১ লাখ ইয়াবাসহ পিকআপ- গ্রে*প্তা*র ২ সাবরাং ইউনিয়ন বিএনপির ৯নং সাংগঠনিক ওয়ার্ড কমিটি গঠিত টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৫ কেজি আইসসহ ইয়াবা উদ্ধার

সাবরাং ইউনিয়ন বিএনপির ৯নং সাংগঠনিক ওয়ার্ড কমিটি গঠিত

প্রেস বিজ্ঞপ্তি।। / ৫০ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

বার্তা পরিবেশক।।

সীমান্ত উপজেলা টেকনাফের সাবরাং ইউনিয়ন বিএনপির আওতাধীন সাংগঠনিক ৯নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মৌলভী মোহাম্মদ সালামত উল্লাহকে সভাপতি, আবদুস শরীফকে সাধারণ সম্পাদক এবং আব্দুল্লাহকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টায় কাটাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়। সাবরাং ইউনিয়ন ওলামা দলের সভাপতি মৌলভী মোহাম্মদ হোছাইনের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি মৌলভী মোহাম্মদ সালামের সভাপতিত্বে এবং ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ শফিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী।
সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন সাবরাং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হাসেম ভুলু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবরাং ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা ওলামা দলের আহ্বায়ক মৌলভী আব্দুল গফুর, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবদুস শরীফ এবং সাবরাং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাব্বির আহমেদ।
এছাড়া বক্তব্য রাখেন সাবরাং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হুদা, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি বাদশা মিয়া, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি এজাহার মাঝি, ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল গফুর এবং ৯নং সাংগঠনিক ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দ্বিতীয় অধিবেশনে নতুন নেতৃত্ব নির্বাচন
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে মৌলভী মোহাম্মদ সালামত উল্লাহকে সভাপতি, আবদুস শরীফকে সাধারণ সম্পাদক এবং আব্দুল্লাহকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দকে আগামী এক সপ্তাহের মধ্যে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সাবরাং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে জমা দেওয়ার নির্দেশ দেন প্রধান অতিথি টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী।
সম্মেলনকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!