• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা মোহাম্মদ আবদুল্লাহর সাবরাং ইউনিয়ন সাংগঠনিক ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত। টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত রাখার ঘোষণা- শাহ্ জাহান চৌধুরী টেকনাফে নৌকায় অভিনব কায়দায় ১৪ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২ বাল্যবিবাহ, শিশুশ্রম মুক্ত টেকনাফ গড়ার লক্ষ্যে সভা অনুষ্ঠিত উত্তাল নাফ নদীতে বিজিবির দুঃসাহসিক অভিযান- ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩ টেকনাফে ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ টেকনাফে র‌্যাবের চেকপোস্টে ১ লাখ ইয়াবাসহ পিকআপ- গ্রে*প্তা*র ২ সাবরাং ইউনিয়ন বিএনপির ৯নং সাংগঠনিক ওয়ার্ড কমিটি গঠিত টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৫ কেজি আইসসহ ইয়াবা উদ্ধার

টেকনাফে র‌্যাবের চেকপোস্টে ১ লাখ ইয়াবাসহ পিকআপ- গ্রে*প্তা*র ২

গিয়াস উদ্দিন ভুলু / ৩৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

গিয়াস উদ্দিন ভুলু।। 

টেকনাফে র‌্যাবের চেকপোস্টে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও দুটি মোবাইল ফোন জব্দ করেছে র‌্যাব-১৫।
র‌্যাব-১৫ জানায়, বুধবার (২৬ আগস্ট) বিকেল আনুমানিক ৫টা ৫৫ মিনিটে টেকনাফ ক্যাম্পের মেইন গেটের সামনে টেকনাফ-কক্সবাজার সড়কে নিয়মিত টহলের অংশ হিসেবে চেকপোস্ট স্থাপন করা হয়।

এ সময় সন্দেহজনক একটি পিকআপ ভ্যানকে থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে পিকআপের ড্রাইভারের সিটের পেছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পিকআপে থাকা দুই ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন-

টেকনাফের সাবরাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকার জাফর আলম (৫৫) এবং একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের করাচিপাড়া এলাকার মোহাম্মদ তারেক (১৯)।
র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর জন্য উদ্ধার করা ইয়াবা, পিকআপ ও অন্যান্য আলামতসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!