মিজানুর রহমান।।
‘মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজার জেলার সীমান্ত উপজেলা টেকনাফে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
টেকনাফ থানা পুলিশের উদ্যোগে শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৫টায় টেকনাফের অলিয়াবাদ শাপলা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত র্যালিতে টেকনাফ থানা পুলিশের সদস্যদের পাশাপাশি স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালিটি শাপলা চত্বর থেকে শুরু হয়ে টেকনাফ পাইলট স্কুলের গেটের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। এসময় টেকনাফের সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে ওসি সাইফুল ইসলাম বলেন- বর্তমানে মাদকের ছোবল যুবসমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। এ ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন- মাদকের বিরুদ্ধে কারও কাছে কোনো তথ্য থাকলে তা দ্রুত টেকনাফ থানা পুলিশকে জানানোর জন্য আহ্বান জানান। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
সমাবেশে বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
https://slotbet.online/