• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা মোহাম্মদ আবদুল্লাহর সাবরাং ইউনিয়ন সাংগঠনিক ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত। টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত রাখার ঘোষণা- শাহ্ জাহান চৌধুরী টেকনাফে নৌকায় অভিনব কায়দায় ১৪ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২ বাল্যবিবাহ, শিশুশ্রম মুক্ত টেকনাফ গড়ার লক্ষ্যে সভা অনুষ্ঠিত উত্তাল নাফ নদীতে বিজিবির দুঃসাহসিক অভিযান- ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩ টেকনাফে ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ টেকনাফে র‌্যাবের চেকপোস্টে ১ লাখ ইয়াবাসহ পিকআপ- গ্রে*প্তা*র ২ সাবরাং ইউনিয়ন বিএনপির ৯নং সাংগঠনিক ওয়ার্ড কমিটি গঠিত টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৫ কেজি আইসসহ ইয়াবা উদ্ধার

সাবরাং ইউনিয়ন সাংগঠনিক ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত।

আব্দুল ওয়াজেদ।। / ৭৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

আব্দুল ওয়াজেদ।। 

সীমান্ত উপজেলা টেকনাফের সাবরাং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সাবরাং নোয়াপাড়া বুলুর পাম্প এলাকায় সাংগঠনিক ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামের পবিত্র কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে এ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবরাং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হাসেম ভুলু।

সাবরাং ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আলমের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট হাসান সিদ্দিকী বলেন- তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করতে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নিজেদের মধ্যে কোনো মতপার্থক্য থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করে দলের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন- দলের শৃঙ্খলা মেনে সাধারণ মানুষের পাশে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দলের স্বার্থ ও জনগণের কল্যাণকে গুরুত্ব দিয়ে রাজনীতি করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- টেকনাফ উপজেলা ওলামা দলের আহ্বায়ক মৌলভী আব্দুল গফুর, সাবরাং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির আহমেদ মেম্বার, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস শরীফ, সাবেক উপজেলা কৃষক দলের নেতা মোহাম্মদ ফয়সাল, সাবরাং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাব্বির আহম্মদ ও যুগ্ম আহ্বায়ক মৌলভী আবুল হাসিম।
এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে ওয়ার্ড পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার, নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সমন্বয় বৃদ্ধি এবং তৃণমূলকে শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
পরে সম্মেলন ও কাউন্সিলের পরবর্তী সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!