• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা মোহাম্মদ আবদুল্লাহর সাবরাং ইউনিয়ন সাংগঠনিক ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত। টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত রাখার ঘোষণা- শাহ্ জাহান চৌধুরী টেকনাফে নৌকায় অভিনব কায়দায় ১৪ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২ বাল্যবিবাহ, শিশুশ্রম মুক্ত টেকনাফ গড়ার লক্ষ্যে সভা অনুষ্ঠিত উত্তাল নাফ নদীতে বিজিবির দুঃসাহসিক অভিযান- ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩ টেকনাফে ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ টেকনাফে র‌্যাবের চেকপোস্টে ১ লাখ ইয়াবাসহ পিকআপ- গ্রে*প্তা*র ২ সাবরাং ইউনিয়ন বিএনপির ৯নং সাংগঠনিক ওয়ার্ড কমিটি গঠিত টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৫ কেজি আইসসহ ইয়াবা উদ্ধার

টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা মোহাম্মদ আবদুল্লাহর

আব্দুল ওয়াজেদ।। / ১০ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

আব্দুল ওয়াজেদ।।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৬ উপলক্ষে সীমান্ত উপজেলা টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা করেছেন মোহাম্মদ আবদুল্লাহ। তিনি স্থানীয় বাসিন্দা আবু ছৈয়দ মেম্বারের ছেলে।

প্রার্থিতা ঘোষণাকালে মোহাম্মদ আবদুল্লাহ বলেন- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। এ লক্ষ্যে তিনি ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেছেন।

তিনি আরও বলেন- তার বাবা আবু ছৈয়দ মেম্বারকে ৬ নম্বর ওয়ার্ডের জনগণ বারবার মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দিয়েছেন। দীর্ঘদিন ধরে তার বাবা এলাকার মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। বাবার পাশাপাশি তিনিও সুখে-দুঃখে এলাকাবাসীর পাশে থাকার চেষ্টা করেছেন বলে জানান।

মোহাম্মদ আবদুল্লাহ বলেন- “আপনারা প্রত্যেকে আমাকে চেনেন ও জানেন দীর্ঘদিন ধরে আপনাদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আগামী নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সেবা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যাশা নিয়ে আমি মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা করছি।”

তিনি আরও বলেন- নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ওয়ার্ডের সাধারণ মানুষের কল্যাণ, এলাকার উন্নয়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করবেন।
এ সময় তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!