• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা দক্ষিণ শাখার মধ্যবর্তী কমিটি ঘোষণা উখিয়া-টেকনাফ সীমান্তে ৬৪ বিজিবির পৃথক অভিযান ৪ আসামিসহ ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা মোহাম্মদ আবদুল্লাহর সাবরাং ইউনিয়ন সাংগঠনিক ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত। টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত রাখার ঘোষণা- শাহ্ জাহান চৌধুরী টেকনাফে নৌকায় অভিনব কায়দায় ১৪ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২ বাল্যবিবাহ, শিশুশ্রম মুক্ত টেকনাফ গড়ার লক্ষ্যে সভা অনুষ্ঠিত উত্তাল নাফ নদীতে বিজিবির দুঃসাহসিক অভিযান- ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩ টেকনাফে ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ টেকনাফে র‌্যাবের চেকপোস্টে ১ লাখ ইয়াবাসহ পিকআপ- গ্রে*প্তা*র ২

উখিয়া-টেকনাফ সীমান্তে ৬৪ বিজিবির পৃথক অভিযান ৪ আসামিসহ ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক।। / ১৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।। 

দেশের পর্যটন নগরী কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে ৬৪ বিজিবি। গত ১৫ ও ১৭ সেপ্টেম্বর পালংখালী ও হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল এসব অভিযান পরিচালনা করে।

৬৪ বিজিবি সূত্রে জানা যায় ১৫ সেপ্টেম্বর ভোরে পালংখালী বিওপির বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী আনজুমানপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মিয়ানমার দিক থেকে ব্যাগ হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় সন্দেহ হলে বিজিবি সদস্যরা দুজনকে চ্যালেঞ্জ করেন। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নুর ইসলাম (২৫) ও হারেস (২০) নামে দুজনকে আটক করা হয়। পরে তাদের বহন করা পলিব্যাগ তল্লাশি করে ১৪ কার্টে থাকা ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এরপর ১৭ সেপ্টেম্বর ভোরে পালংখালী বিওপির আরেকটি বিশেষ অভিযানে সীমান্তবর্তী পালংখালী পানির পয়েন্ট এলাকায় মিয়ানমার দিক থেকে দুই পোটলা হাতে বাংলাদেশে প্রবেশের সময় জোনায়েত (২৬) নামে একজনকে আটক করা হয়। তার বহন করা পোটলা তল্লাশি করে ৩১ কার্টে ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি।

একই দিন সকাল ৮টার দিকে হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল কেরেঙ্গোঘোনা পোস্ট-১ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জেলের ছদ্মবেশে কারেন্ট জাল হাতে মিয়ানমার দিক থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় শফিউল আলম (১৮) নামে এক যুবককে আটক করা হয়। তার হাতে থাকা কারেন্ট জালের ভেতর থেকে একটি কার্টনে ১০ হাজার পিস ইয়াবা, একটি মোবাইল ফোন ও কারেন্ট জাল উদ্ধার করা হয়।
তিনটি অভিযানে উদ্ধার হওয়া ইয়াবার মোট পরিমাণ ৪ লাখ ৬০ হাজার পিস।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম পৃথক অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান- আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছে বলে বিজিবি জানিয়েছে।

তিনি আরও জানান  মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!