• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে আলোচিত বোন হ/ত্যা মা*ম*লার প্রধান আ/সা/মি গ্রেফতার টেকনাফে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে অন্ধ ভিক্ষুকের ছেলে গ্রেফতার মা ইলিশ সংরক্ষণ অভিযানে সাগর ও নদীতে বাংলাদেশ নৌবাহিনী টেকনাফে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ডেইল পাড়ার ইদ্রিস আ/ট/ক টেকনাফ সীমান্তে ১ লাখ ইয়াবাসহ দুই যুবক আটক টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক টেকনাফে বিজিবির অভিযানে ৩১৪ ক্যান বিয়ারসহ আটক ১ টেকনাফ পৌর মেয়র পদে আলোচনায় জাহেদ মাহমুদ হ্নীলায় ইজিবাইকে মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক, আটক ৩ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা দক্ষিণ শাখার মধ্যবর্তী কমিটি ঘোষণা

টেকনাফে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ডেইল পাড়ার ইদ্রিস আ/ট/ক

প্রেস বিজ্ঞপ্তি।। / ৪৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি।।

টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইদ্রিস (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ভোররাতে টেকনাফের নাফ নদীসংলগ্ন জালিয়াপাড়া ৪ নম্বর ব্রিজের ১ নম্বর সুইচগেটের পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী ৪ অক্টোবর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে মাদকের একটি চালান টেকনাফে প্রবেশ করতে পারে। এর ভিত্তিতে ২ বিজিবি ও এসআরবির যৌথ পরিকল্পনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
রোববার রাত সাড়ে ৭টার দিকে যৌথ আভিযানিক দল নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার দক্ষিণে জালিয়াপাড়া এলাকায় নাফ নদীর খালসংলগ্ন স্থানে কৌশলগত অবস্থান নেয়।

পরে সোমবার রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ বিওপির বিশেষ টহলদল থার্মাল ইমেজারের মাধ্যমে মিয়ানমার থেকে আসা সন্দেহভাজন কয়েকজনের গতিবিধি শনাক্ত করে। প্রায় রাত আড়াইটার দিকে সন্দেহভাজন ব্যক্তিদের বস্তাসহ সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়।
বিজিবি জানায়- আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে তারা রাতের অন্ধকারে পাশের কেওড়া বাগানে পালানোর চেষ্টা করে। এ সময় যৌথ আভিযানিক দল তিনটি বড় প্যাকেটসহ একজনকে আটক করতে সক্ষম হয়।
পরে প্যাকেটগুলো তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত অবস্থায় মোট ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক মোহাম্মদ ইদ্রিস (৪০) টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া এলাকার বাসিন্দা বলে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আটক ব্যক্তি ও জব্দ করা ইয়াবা ট্যাবলেট নিয়মিত মামলা রুজুর মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়- সীমান্ত এলাকায় মাদক পাচারসহ সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!