গিয়াস উদ্দিন ভুলু।।
টেকনাফে র্যাবের চেকপোস্টে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও দুটি মোবাইল ফোন জব্দ করেছে র্যাব-১৫।
র্যাব-১৫ জানায়, বুধবার (২৬ আগস্ট) বিকেল আনুমানিক ৫টা ৫৫ মিনিটে টেকনাফ ক্যাম্পের মেইন গেটের সামনে টেকনাফ-কক্সবাজার সড়কে নিয়মিত টহলের অংশ হিসেবে চেকপোস্ট স্থাপন করা হয়।
এ সময় সন্দেহজনক একটি পিকআপ ভ্যানকে থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে পিকআপের ড্রাইভারের সিটের পেছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পিকআপে থাকা দুই ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন-
টেকনাফের সাবরাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকার জাফর আলম (৫৫) এবং একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের করাচিপাড়া এলাকার মোহাম্মদ তারেক (১৯)।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর জন্য উদ্ধার করা ইয়াবা, পিকআপ ও অন্যান্য আলামতসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
https://slotbet.online/