• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা দক্ষিণ শাখার মধ্যবর্তী কমিটি ঘোষণা উখিয়া-টেকনাফ সীমান্তে ৬৪ বিজিবির পৃথক অভিযান ৪ আসামিসহ ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা মোহাম্মদ আবদুল্লাহর সাবরাং ইউনিয়ন সাংগঠনিক ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত। টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত রাখার ঘোষণা- শাহ্ জাহান চৌধুরী টেকনাফে নৌকায় অভিনব কায়দায় ১৪ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২ বাল্যবিবাহ, শিশুশ্রম মুক্ত টেকনাফ গড়ার লক্ষ্যে সভা অনুষ্ঠিত উত্তাল নাফ নদীতে বিজিবির দুঃসাহসিক অভিযান- ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩ টেকনাফে ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ টেকনাফে র‌্যাবের চেকপোস্টে ১ লাখ ইয়াবাসহ পিকআপ- গ্রে*প্তা*র ২

রাজনীতির নামে অরাজকতা সৃষ্টি হলে কঠোর ব্যবস্থা- প্রধানমন্ত্রী

অনলাইন ডেক্স।। / ৮০ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ১৬ মে, ২০২৬

অনলাইন ডেক্স।। 

রাজনীতির নামে বিভ্রান্তি কিংবা অরাজকতার পরিবেশ সৃষ্টির চেষ্টা হলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৬ মে) চাঁদপুর সরকারি কলেজ মাঠে উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। কেউ যদি রাজনীতির আড়ালে বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টি করতে চায়, তাহলে সরকার ও জনগণ তা মেনে নেবে না।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন, স্থিতিশীলতা এবং মানুষের জীবনমান উন্নয়নের জন্য এখন প্রয়োজন গঠনমূলক রাজনীতি। অতীতের আন্দোলন-সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারেক রহমান বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকারের গৃহীত কর্মসূচিগুলো সাধারণ মানুষের কল্যাণকে কেন্দ্র করেই পরিচালিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ অন্যান্য নেতারা।
ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে হাজারো নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!