• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে র‍্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সুন্নাহর আলোয় জীবন গড়ার নির্ভরযোগ্য সহচর ‘মুআল্লিমুস সুন্নাহ’ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ৬ পাচারকারী আ/ট/ক হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক র‍্যাব-১৫-এর অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেফতার কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার টেকনাফে ফের ইয়াবাসহ আটক সাবেক বহিষ্কৃত আ.লীগ নেতা হাফেজ উল্লাহ “টেকনাফে আরবান ডেমনেস্ট্রেটর প্রকল্পের টাউন হল সভা অনুষ্ঠিত” টেকনাফে অপহরণ-সন্ত্রাস বন্ধের দাবিতে রাজু ভাস্কর্যে আমরণ অনশন

টেকনাফে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৪৭ জনের মাঝে ৩৯ লাখ ২৫ হাজার টাকার ঋণ বিতরণ

গিয়াস উদ্দিন ভুলু / ৬৪ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬

গিয়াস উদ্দিন ভুলু।। 

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের টেকনাফে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬।

সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পল্লী উন্নয়ন অধিদপ্তর (বিআরডিবি)-এর উদ্যোগে আলোচনা সভা, ঋণ বিতরণ, গাছের চারা এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন টেকনাফ উপজেলা বিআরডিবির প্রোগ্রাম অফিসার নাশীদুল ইসলাম আল-ফারুকী। স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি) কর্মকর্তা চিন্ময় বড়ুয়া মানস।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনিক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী, ঋণগ্রহীতা ও উপকারভোগীরা।

স্বাগত বক্তব্যে চিন্ময় বড়ুয়া মানস বলেন, বিআরডিবির ঋণ কার্যক্রমের মাধ্যমে অনেক পরিবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে এবং ক্ষুদ্র উদ্যোক্তারা নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছেন।
বিশেষ অতিথিদের বক্তব্যে পল্লী উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান তুলে ধরা হয়। পাশাপাশি বর্তমান সরকারের পল্লী উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণে গৃহীত বিভিন্ন পরিকল্পনার বিষয়েও আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এস এম অনিক চৌধুরী বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গ্রামীণ উন্নয়নের বিকল্প নেই। পল্লী উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ সফল করতে তিনি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান, টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন ভুলু এবং সুফলভোগীদের পক্ষে উদ্যোক্তা নিছামং চাকমা ও পারভিন আক্তার।

অনুষ্ঠান শেষে বিআরডিবির ৪৭ জন সুফলভোগী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার মাঝে মোট ৩৯ লাখ ২৫ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। এছাড়াও উপকারভোগীদের মাঝে গাছের চারা ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!