• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা দক্ষিণ শাখার মধ্যবর্তী কমিটি ঘোষণা উখিয়া-টেকনাফ সীমান্তে ৬৪ বিজিবির পৃথক অভিযান ৪ আসামিসহ ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা মোহাম্মদ আবদুল্লাহর সাবরাং ইউনিয়ন সাংগঠনিক ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত। টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত রাখার ঘোষণা- শাহ্ জাহান চৌধুরী টেকনাফে নৌকায় অভিনব কায়দায় ১৪ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২ বাল্যবিবাহ, শিশুশ্রম মুক্ত টেকনাফ গড়ার লক্ষ্যে সভা অনুষ্ঠিত উত্তাল নাফ নদীতে বিজিবির দুঃসাহসিক অভিযান- ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩ টেকনাফে ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ টেকনাফে র‌্যাবের চেকপোস্টে ১ লাখ ইয়াবাসহ পিকআপ- গ্রে*প্তা*র ২

হোয়াইক্যং চেকপোস্টে সিএনজির ব্যাটারির নিচে মিললো ১৬ হাজার পিস ইয়াবা

গিয়াস উদ্দিন ভুলু / ৬৪ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

উখিয়া ৬৪ বিজিবির অভিযানে আটক সিএনজি চালক; নারকোটিক্স ডগ ‘হেনরি’র সহায়তায় উদ্ধার ইয়াবা
গিয়াস উদ্দিন ভুলু।।  কক্সবাজারের টেকনাফ-উখিয়া সড়কের হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে সিএনজির ব্যাটারির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ৬৪ বিজিবি। এ ঘটনায় এক সিএনজি চালককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক।
গ্রেফতারকৃত সিএনজি চালক হলেন টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের নাথমুড়াপাড়া এলাকার মৃত সৈয়দ হোসেনের ছেলে হামিদ হোসেন (১৯)।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে হ্নীলা বাজার থেকে কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এসময় বিজিবির নারকোটিক্স ডগ ‘হেনরি’ সিএনজির ব্যাটারির নিচের অংশে সন্দেহজনক সংকেত দেয়।
পরবর্তীতে ব্যাটারির নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা কালো কসটেপে মোড়ানো ৮টি মিনি কাট থেকে মোট ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সিএনজি চালক হামিদ হোসেনকে আটক করা হয় এবং মাদক পাচারে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, হ্নীলা এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা ও মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
https://slotbet.online/
error: Content is protected !!